26 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

পুকুরে ডুবে

বিএনএ, মিরসরাই: চট্টগ্রামে মিরসরাইয়ে পুকুরে পড়ে আরশি (২)নামে ফুটফুটে এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আরশি উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরায়েজি বাড়ির টিটু ফরায়েজির ২য় কন্যা।

জনা গেছে, মিরসরাই উপজেলার জোরাগঞ্জ থানার ৪ নং ধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরায়েজী বাড়ির রেজাউল হক টিটু ফরায়েজির ২ বছর বয়সের কন্যা শিশুটি বাড়ির সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে কন্যা শিশুকে কোথাও খুজে না ফেয়ে সবাই হন্য হয়ে খুজলে তাকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। ফুট ফুটে কন্যা শিশুকে হারিয়ে পিতা মাতার আহাজারীতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে।

শিশুর বাবা টিটু ফরায়েজীর মোবাইল নাম্বারে কল করা হলে চাচা সাইফ ফোন রিসিভ করে জানান, এটি একটি দূর্ঘটনা। বাড়ি আর পুকুর পাশাপাশি থাকায় সকলের অগোচরে পানিতে পড়ে যায় আরিশা। তাকে খুজে না পেয়ে ৪টার দিকে সবাই খোজাখুজি করলে পুকুরে মৃত আবস্থায় পাওয়া যায়।

বিএনএ/ আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের