18 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home »  চট্টগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

 চট্টগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক দুইটি অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে  র‌্যাব -৭। ২৪ ও ২৬ জুন  চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং  সীতাকুন্ড থানা এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছে,  মোঃ আরিফুল হক (৩৬), মোঃ রুবেল (৪০)

র‌্যাব -৭ জানায়,, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব  জানতে পারে যে, একজন পেশাদার মাদক ব্যবসায়ী  ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলষ্টেশন এলাকার পাকা রাস্তার উপর অবস্থান করছে। । উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জুন
মোঃ আরিফুল হক (৩৬) আটক করে। তার কাছ থেকে ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ দিকে  সীতাকুন্ড থানার  ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান  করছে এমন তথ্যের ভিত্তিতে  রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী