25 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন

সাভার প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জাতীয় ছাত্র সমাজ ঢাকা জেলা শাখার উ‌দ্যো‌গে ধামরাইয়ে মানববন্ধন ক‌রে‌ছেন সংগঠন‌টির নেতৃবৃন্দ।‌ বৃহস্পতিবার (২৭ মে) বিকাল ৪টায় উপ‌জেলার বালিয়া ইউনিয়নের সৈয়দ‌মোরে এ মানববন্ধন করা হয়। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক মোঃ ইউসুফ আলী দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থী‌দের ক্ষ‌তির দিক উ‌ল্লেখ ক‌রে বক্তব‌্য রা‌খেন এবং অন‌তি বিল‌ম্বে শিক্ষা প্রতিষ্ঠান খো‌লে স্বাস্থ্যবি‌ধি মে‌নে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবী জানান।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্র সমাজের সহ সভাপ‌তি মোঃ সো‌হেল রানা, ধামরাই উপ‌জেলার ছাত্র সমাজের আহবায়ক আবু সাইদ বাদশা, যুগ্ম আহবায়ক মোঃ রিদুল সরকার টিপু, চৌহাট ইউ‌নিয়ন জাতীয় পা‌র্টির সভাপ‌তি মোঃ খ‌লিলুর রহমান ক‌হিনুর, চৌহাট ইউ‌নিয়ন জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ র‌বিউল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ আ‌কিব দেওয়ান, যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক মোঃ স‌জিব খান, সহ স্থানীয় ছাত্র সমাজ, জাতীয় পা‌র্টি ও অংগ সংগঠ‌নের অন‌্যান্য নেতৃবৃন্দ।

বিএনএনিউজ২৪/ ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী