18 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » লন্ডনে পাকিস্তান দূতাবাসে হামলা

লন্ডনে পাকিস্তান দূতাবাসে হামলা


বিএনএ, ঢাকা:লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা ভারতীয় নাগরিক বলে জানা গেছে।​ রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি নিউজ এ তথ্য জানিয়েছে।

লন্ডন থেকে সংবাদদাতা মুর্তজা আলী শাহ জানান, পাকিস্তান হাইকমিশনের জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনের সাদা দেয়াল ও ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে।

এর একদিন আগে, শনিবার (২৬ এপ্রিল), হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় পুলিশ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।​

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। ভারত এ হামলার পেছনে আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সাতটি বড় পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।​

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী