26 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু


বিএনএ,কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে এসে মতিউর রহমান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘোরাঘুরির সময় তিনি হঠাৎ বালিয়াড়িতে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।

নিহত মতিউর রহমান কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা।

তাঁর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

মো. ওসমান গণি বলেন, আজ সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা গোসলরত পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে সৈকতে এক পর্যটক ঘোরাঘুরির একপর্যায়ে মোবাইল ফোনে কথা বলার সময় বালিয়াড়িতে ঢলে পড়ে অবচেতন হয়ে পড়েন। দায়িত্ব পালনরত লাইফ গার্ড কর্মীরা মতিউর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা  মো. আশিকুর রহমান বলেন, এখানে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পর্যটক মতিউর রহমানের মৃত্যু হয়েছে । প্রচণ্ড গরমে হিট স্ট্রোক নাকি অন্য কোনো রোগে মারা গেছেন তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী