29 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই 

কক্সবাজারে হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে এক হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম বয়স (৪০)।তিনি হোটেল মোটেল ব্যবসায়ী। খরুলিয়া বাজারে আসলে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে এবং ছুরিকাঘাত করে পকেটে থাকা দুই লাখ টাকা ছিনেয়ে নেয়। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায়, কোমরে আঘাত করে এবং ছুরি চালিয়ে বুকে পিঠে মারাত্মক জখম করে।

আহত শফিকুলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা শংকামুক্ত নয়।

তাকে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানান চিকিৎসকরা।

এদিকে আহত শফিকুল ইসলাম বাদী হয়ে সরওয়ার ও তার সহোদর শফিকসহ অজ্ঞাত আরো দুই জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন। দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে হামলাকারীরা সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী খুনি, অপহরণকারী ছিনতাইকারী ও মাদক মামলার আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হক এ প্রতিবেদককে জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি এজাহার দেয়া হয়েছে।আসল বিষয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?