20 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রবাস

বিএনএ, প্রবাস ডেস্ক:কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানকার বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৬ মার্চ) আনুমানিক রাত ৯টায় আল সামাল সড়কে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তারা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন।

নিহতরা হলেন- কাতারপ্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, এই তিন শিক্ষার্থীর গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছিল। তারা রাস্তায় গাড়ি পার্ক করে চাকা ঠিক করছিলেন। এসময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

গুরুতর আহত ২ জনকে হাসপাতালের নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কমিউনিটি সংগঠনের পক্ষে থেকে শোক জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী