26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনের ছাদে লাফালাফি করতে গিয়ে যুবকের মৃত্যু

ট্রেনের ছাদে লাফালাফি করতে গিয়ে যুবকের মৃত্যু

ট্রেনের ছাদে লাফালাফি করতে গিয়ে যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো. হৃদয় (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চলন্ত ট্রেনের ছাদে লাফালাফি’র সময় ওই যুবক পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন যুবক উঠেছিল। ট্রেনটি গোমদণ্ডী স্টেশন যাওয়ার পর হৃদয় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, চলন্ত ট্রেনের ছাদে হাত তুলে লাফালাফি করার সময় যুবক হঠাৎ নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের