26 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ৯ বছর পালিয়ে শেষ রক্ষা হলো না ইসাহাকের

৯ বছর পালিয়ে শেষ রক্ষা হলো না ইসাহাকের

গ্রেফতার

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামি ইসাহাক আলীকে ৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি ইসাহাক আলী শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। বিষয়টি ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কোমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার চাঞ্চল্যকর আইয়ূব আলী মন্ডল হত্যা মামলার আসামি রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে। পরে র‍্যাবের একটি দল রাজবাড়ি জেলার বালিয়াকন্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি ইসাহাক আলীকে গ্রেফতার করে। মামলার পর থেকে আসামি দীর্ঘ ৯ বছর ধরে পলাতক ছিলো। শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে নেকবার মন্ডল ও আইয়ূব আলী মন্ডলের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১১ এপ্রিল ২০১৪ সালে ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে মারাত্ম জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মন্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তার পর থেকেই আসামি ইসাহাক আলী পলাতক ছিলেন।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ