27 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় হেরোইনসহ গ্রেফতার ১

আশুলিয়ায় হেরোইনসহ গ্রেফতার ১

আশুলিয়ায় হেরোইনসহ গ্রেফতার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়া সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেটে করে ১ হাজার পুরিয়া হেরোইনসহ রাশেদ মোল্লা (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(২৭ ফেব্রুয়ারি)  মামলা দায়ের শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকার আমেরিকার প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাশেদ মোল্লাহ আশুলিয়ার জামগড়া এলাকার রুকমউদ্দিনের ছেলে৷ তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। মোঃ হারুন-অর-রশিদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হেরোইন নিয়ে বগাবাড়ি এলাকার আমেরিকার প্লাজার সামনে বিক্রির উদ্দেশ্যে দাড়িয়ে আছে রাশেদ। পরে রাতে অভিযান চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো ১ হাজার পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়৷

তিনি বলেন, গ্রেফতার রাশেদ বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়ায় বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতেও পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর