25 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » খাশোগিকে হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ: যুক্তরাষ্ট্র

খাশোগিকে হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ: যুক্তরাষ্ট্র

খাশোগিকে হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ: যুক্তরাষ্ট্র

বিএনএ, ঢাকা : নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে হত্যার  অনুমোদন দেন সৌদি যু্বরাজ মোহাম্মদ বিন সালমান।যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে এটি প্রকাশ করা হয়েছে ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, খাশোগিকে হত্যা কিংবা আটক করতে তুরস্কের ইস্তাম্বুলে অভিযানের অনুমোদন দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আবদুলআজিজ আল-সৌদ এর ছেলে মোহাম্মদ বিন সালমান ২০১৭ সাল থেকে দেশটির নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখে আসছেন। তাকেই দেশটির কার্যকর শাসক বলে মনে করা হয়।

গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে বৃহস্পতিবার সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তাদের প্রথম ফোনালাপ অনুষ্ঠিত হয়। ওই ফোনালাপে এই গোয়েন্দা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ