25 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ৩০ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ৩০ জনের প্রাণহানি


বিএনএ, ঢাকা: চলতি সপ্তাহের শুরু থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে।এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ

টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরাকানসাস, ম্যাসাচুসেটস, টেনেসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ৩০ জনের মতো লোক মারা গেছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরে গত ২ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তর মেরু থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে যুক্তরাষ্ট্রে। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি বাসিন্দা। অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ