33.1 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ২২ বছর পর নির্বাচনি জনসভায় ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

২২ বছর পর নির্বাচনি জনসভায় ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান


বিএনএ ময়মনসিংহ: দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। আজ দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। নেতাকর্মীরা আশা করছেন, স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে এটি

জনসভার জন্য তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। বিপুল জনসমাগমের কথা বিবেচনা করে সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। পাশাপাশি নারীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।

জানা গেছে, আজকের জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান এবং তাদের পক্ষে ভোট চাইবেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে দলকে বিজয়ী করতে দিকনির্দেশনাও দেবেন তিনি। জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘ইতোমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে ময়মনসিংহবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। আমরা আশা করছি, তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।

Loading


শিরোনাম বিএনএ
দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ