25 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে গ্যাস ট্র্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানে গ্যাস ট্র্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের মুলতানে এলপিজি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে দেশটির বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদপুর কানোরা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মুলতানের হামিদপুর কানোরা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ভোররাতে এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

এক কর্মকর্তা জানিয়েছেন যে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন তারা।

প্রাথমিকভাবে ভয়াবহ ওই বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। কিন্তু উদ্ধার তৎপরতার সময় আরেক নারীর মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে। এদের মধ্যে একজন অল্প বয়সী মেয়ে রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের