29 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভাটারায় ছুরিকাঘাতে যুবক আহত

ভাটারায় ছুরিকাঘাতে যুবক আহত

ঢামেক হাসপাতাল

বিএনএ, ঢাকা : রাজধানী ভাটারায়  বুড়ি তলা বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন রাজিব (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত রাজিব ভাটারার খিলবাড়ী টেক বুড়িতলা বাজার এলাকার মো. আবুল কাশেমের ছেলে। তিনি প্রাণ কোম্পানিতে চাকরি করেন বলে জানান স্বজনরা।

আহতের ভাই মোহাম্মদ রিপন জানান, আমার ভাই প্রাণ কোম্পানিতে চাকরি করে। কাজ শেষে গত রাত ৩ টার দিকে বাড়ি ফেরার পথে ভাটারার বুড়িতলা বাজারের কাছে অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী আমার ভাইয়ের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তর্ক বিতর্কের একপর্যায়ে তারা আমার ভাইয়ের বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আমার ভাইয়ের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, কে বা কারা কি কারনে আমার ভাইকে গুলি করেছে তা এখনও জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত ৩টার দিকে যুবক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে  চিকিৎসকরা তার চিকিৎসা দিচ্ছেন ।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী