25.8 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


বিএনএ,গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৬ দিন পর মো. শামীম হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মল্লিক।

তিনি জানান, রোববার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের একটি গজারি বনের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এম. এস. রুকন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?