27 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিএনএ,চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০১৯-২০২০ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় ২০১৯-২০২০ সালের বার্ষিক কার্যবিবরণী ১ জুলাই ২০১৯ থেকে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থ বছর ও ১ জুলাই ২০২০ থেকে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়।

এ সময় চেম্বারের পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এস. এম. আবু তৈয়ব, মো. জহুরুল আলম, ছৈয়দ ছগীর আহমদ, অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল, সৈয়দ মোহাম্মদ তানভীর ও সাকিফ আহমেদ সালাম, প্রাক্তন পরিচালকবৃন্দ, বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও চেম্বার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ