27 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক


বিএনএ, ঢাকা : জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মন্ত্রী বলেন, হ‌ুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জন করেন আবদুল কাদের। অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপন ও ম্যাগাজিন অনুষ্ঠানেও প্রিয়মুখ হিসেবও যথেষ্ট খ্যাতি লাভ করেন। তার অভিনীত নাটক ও অন্যান্য শিল্পমাধ্যমে তিনি দেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।

ক্যানসারে আক্রান্ত ছিলেন বর্ষীয়ান অভিনেতা আবদুল কাদের। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু