27 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হবিগঞ্জে ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু

হবিগঞ্জে ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু

হবিগঞ্জে ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু

বিএনএ, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা মারা গেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) পুকড়া এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার টুপিয়া চানপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২৪) ও আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ (২২)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল কাদির ও কাউছার টুপিয়া চানপুর থেকে হবিগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন।

পুকরা ব্রিজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আহত কাউছারকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ বিএম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের