28 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বোয়ালখালীতে স্মরণ সভা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বোয়ালখালীতে স্মরণ সভা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বোয়ালখালীতে স্মরণ সভা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় উত্তাল সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা প্রতীক সেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

বক্তারা বলেন, এই বিপ্লবকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশকে গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

জুলাইয়ের বিপ্লবে আহত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আহত জহিরুল আলম, রনি সরকারের মা গীতা রায়, ইকলাছ মিয়া ও মো.শাকিল। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিয়াজ বিন আমির, জাহেদ হোসেন, মো. দিদারুল আলম, আজাদ হোসেন ও ওবাইদুল মোস্তফা মাহির।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন