20 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ইবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ইবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

বিএনএ, ইবি : ‘পলিথিনকে না বলি, আমার ক্যাম্পাস আমি পরিচ্ছন্ন রাখি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা (২০২২-২০২৩) বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ উন্নয়নে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে সমবেত হয়।

এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
পলিথিনকে না বলি, আমার ক্যাম্পাস আমি পরিচ্ছন্ন রাখি

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ দায়িত্ব পালন করি, যত্রতত্র না ফেলে আবর্জনা যদি ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা নিজে পরিষ্কার থাকি এবং সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনে সহযোগিতা করি।’পরে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন এলাকায় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

বিএনএ/তারিক, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী