20 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জিপিএ’ র মার্কস কমিয়ে বিতর্কের অবসান ঘটালো নোবিপ্রবি প্রশাসন

জিপিএ’ র মার্কস কমিয়ে বিতর্কের অবসান ঘটালো নোবিপ্রবি প্রশাসন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিএনএ, নোয়াখালী : গুচ্ছভূক্ত স্নাতক (২০২০-২১) সেশনের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিতর্কের সম্মুখীন হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন অবশেষে পরিত্রাণ পেল।

মঙ্গলবার (২৩ নভেম্বর, ২০২১) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জিপিএ’র মার্কস ১০০ থেকে নামিয়ে ৫০ এ আনা হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিকের ফলাফলের (জিপিএ) ৬ গুন এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের (জিপিএ) উপর ৪ গুন গণনা করা হবে বলে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (নোবিপ্রবি) নিজস্ব নিয়মানুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এ ভর্তি বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলাফলের উপর বেশি জোর দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ২০২০-২১ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীরা সি ইউনিট ব্যতিত অন্য সব গ্রুপের জন্য আবেদন করতে পারবে। আর ‘বি’ ইউনিটের শিক্ষার্থীরা ‘বি’ ও ‘ডি’ গ্রুপে এবং ‘সি’ ইউনিটের শিক্ষার্থীরা ‘সি’ ও ‘ডি ‘ গ্রুপে আবেদন করতে পারবে। এছাড়া আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রত্যেক ইউনিট এর জন্য  ৬০০ টাকা।

শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) অথবা কার্ডের মাধ্যমে (ভিসা কার্ড, কিউ-ক্যাশ বা ফাস্ট ক্যাশ) অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

বিএননিউজ/ আব্দুল্লাহ আল মাহবুব শাফি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী