32 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প


বিএনএ,বিশ্বডেস্ক:ইরানের দেয়া সাত দিনের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে আবারও বোমা হামলা শুরু করতে পারেন তিনি।

তেহরান প্রস্তাব দিয়েছে যে- যুক্তরাষ্ট্র যদি তাদের দাবি মেনে নেয়, তাহলে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দেয়া হবে এবং সাত দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করা হবে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালানোর পর থেকেই এই যুদ্ধ চলছে।

শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের কাছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে ইরান।

তিনি বলেন, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব।

আরাঘচি বলেন, এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। ইরান কোনো ধরনের চাপ, হুমকি বা ভয় দেখানো মেনে নেবে না এবং চাপের মুখে তার সার্বভৌম অধিকারও ত্যাগ করবে না।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ