18 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিএসি) আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি এবং রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন। সমন্বয়কারী হিসেবে ছিলেন ড. মো গোলাম মোর্তজা তালুকদার।

আরও পড়ুন:

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘শুদ্ধাচার এবং সুশাসন নিশ্চিত করতে সর্বপ্রথম নিজের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে হবে। নিজেকে সংশোধন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে কর্মকর্তাগণ অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রেজিটি ইনডেক্সে কুবিকে এক নাম্বারে আনতে বদ্ধপরিকর কুবি প্রশাসন।’

এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, রেজিস্ট্রার এবং প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিএনএনিউজ/ আদনান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা