26 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে ৫৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২

চন্দনাইশে ৫৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২

চন্দনাইশে ৫৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২

বিএনএ, চট্টগ্রাম : চন্দনাইশ থানার জামিরঝুড়ি এলাকার বাছা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাব- ৭ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন, একই এলাকার মো. বাছা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন দিদার (২৬) ও সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা হাজারকিন এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহাজান (৩২)।

র‌্যাব-৭ জানায় ,জামিরঝুড়ি এলাকার বাছা মিয়ার টিনের ঘরে মাদকদ্রব্য মজুত রেখে বেচাকেনা করে এমন  গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।  রোববার(২৫ সেপ্টেম্বর) সাড়ে দশটার দিকে  মো. জামাল উদ্দিন দিদার ও মো. শাহাজানকে আটক করা হয়। পরবর্তীতে মো. জামাল উদ্দিন দিদারের বসতঘরের চৌকির নিচ থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৫৩ লক্ষ টাকা।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী