24 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ডাকসুতে আজ থেকে প্রচারণা শুরু

ডাকসুতে আজ থেকে প্রচারণা শুরু


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মেজর কোনো আচরণবিধির ভায়োলেশন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

এছাড়াও মঙ্গলবার বেলা ১১টায় সব ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে