20 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএস পরীক্ষা

আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএস পরীক্ষা

আবারও স্থগিত হলো ৪৪তম বি সি এস এর পরীক্ষা

বিএনএ,ঢাকা: আবারও স্থগিত হলো ৪৪ তম বিসিএস এর পরীক্ষা। অনিবার্য কারণে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে।

রবিবার (২৫ আগস্ট) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।

পিএসসি জানায়, ৪৪তম বিসিএসের পরীক্ষা অনিবার্যকারণবশতঃ ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়।

পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি বলা হয়েছিল, ১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ১২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ৭৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি শুরু হতে না হতেই স্থগিত করা হলো।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী