27 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ টহল

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ টহল


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ টহল দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বালুখালীর ৮ নম্বর (পশ্চিম) ক্যাম্পে এ টহল দেওয়া হয়। টহলে এপিবিএনের ৩০০, জেলা পুলিশ, বিজিবি ও র‌্যাবের ৪০ জন করে, আনসার বাহিনীর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার সাইফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মূলত ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে টহলটি হয়েছে। তিন ঘণ্টার টহলে ক্যাম্পের আশপাশে ঘুরে দেখা হয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল  জানান, বুধবার (২৩ আগস্ট) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর চট্টগ্রাম ও কক্সবাজারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সভা করেছেন। সভায় ১২টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে নিয়মিত যৌথ টহল ও বিশেষ অভিযান পরিচালনার একটি সিদ্ধান্ত রয়েছে। যার আলোকে শনিবারের টহল অনুষ্ঠিত হলো।

২৫ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসনের ছয় বছর পূর্ণ হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের তথ্যমতে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২৩ সালের ২১ আগস্ট পর্যন্ত ১১ ধরনের অপরাধে ৩ হাজার ২০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ৬ হাজার ৮৩৭ জন। যেখানে ১৬৪টি হত্যার ঘটনায় মামলা হয়েছে ১৩১টি। আসামির সংখ্যা ৯৯১ জন। এ ছাড়া ২৩৮টি অস্ত্র মামলায় আসামি ৫৫২ জন, ২ হাজার ৫৭টি মাদক মামলায় আসামি ২ হাজার ৯৭৯ জন, ৯৪টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলায় আসামি ১৪৪টি, ৪২টি ফরেনার্স অ্যাক্ট মামলায় আসামি ১০৪ জন, ৪৪টি অপহরণ মামলায় আসামি ২২২ জন, ৬৫টি বিশেষ ক্ষমতা আইন মামলায় আসামি ১৩৩ জন, ৭টি পুলিশ আক্রান্ত মামলায় আসামি ৭৭ জন, ৬২টি ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি মামলায় আসামি ৫০৫ জন, ৩৭টি মানব পাচার মামলায় আসামি ১৮৯ জন ও ২৪৩টি অন্যান্য মামলায় আসামি ৯৪১ জন।

বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের