18 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » একযোগে ঢাকা ওয়াসার ৮ কর্মকর্তাকে বদলি

একযোগে ঢাকা ওয়াসার ৮ কর্মকর্তাকে বদলি

একযোগে ঢাকা ওয়াসার ৮ কর্মকর্তাকে বদলি

বিএনএ,ঢাকাঃ কর্তৃপক্ষের কাজের স্বার্থের কথা জানিয়ে ৮ উপসহকারী প্রকৌশলীকে বিভিন্ন জোন, বিভাগ ও প্রকল্পে বদলি করেছে ঢাকা ওয়াসা। শুক্রবার (২৬ আগস্ট) এ তথ্য জানা গেছে।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে এক অফিস আদেশে বদলির এ নির্দেশ দেন। তিনি জানান, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। বদলি করার আগে ওই ৮ উপ-সহকারী প্রকৌশলী ওয়াসার প্রশাসন বিভাগ ১ -এ দায়িত্বে ছিলেন।

বদলি হওয়া উপ-সহকারী প্রকৌশলী রিক্তা আক্তারীকে মডস জোন ৯, রাইফুল ইসলামকে মডস জোন ৬, রাইহান আলীকে সংগ্রহ বিভাগ ২, রাফেজ আহমেদকে সিএম বিভাগ, ফয়সাল আহমেদকে ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প, মেহেদী হাসানকে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্ল্যান্ট, ইমামুল ইসলামকে মডস জোন ৮ ও আল আমিন মোস্তফাকে মডস জোন ৪ দায়িত্ব দেওয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী