29 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু

ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে মাদকসেবীদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তর মুগদায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত রিকশাচালক নাসির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

নিহত নাসিরের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায়। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে উত্তর মুগদা ১৩৫/১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। রিকশা চালানোর পাশাপাশি কাঁচামাল বিক্রি করতেন তিনি।

নিহত নাসিরের ছেলে মোহাম্মদ রাজন জানায়, গত কোরবানির ঈদে পাশের এলাকার বাঘা নামের এক কসাইয়ের সঙ্গে পশু জবাই করতে যান বাবা । সেই কাজের দুই থেকে তিন হাজার টাকা তাদের কাছে পাওনা ছিলেন তিনি। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই গতকাল বাবার সঙ্গে ওই কসায়ের বাকবিতন্ডা হয়।এ নিয়ে গতকাল দুপুরে ও বিকেলে ওই কসাই বাঘাসহ বেশ কয়েকজন মিলে বাবাকে মারধর করে।পরে রাতে রাজনসহ আরও কয়েকজন মিলে এ ঘটনায় বিচার চাইতে যায় তাদের কাছে। সেখান থেকে ফেরার সময় বাঘার নির্দেশে স্থানীয় রিপন, রিপনের মা খুকি, খোকন, শামীমসহ বেশ কয়েকজন মিলে তাদের মারধর করে। একপর্যায়ে রিপন বাবাকে ঝাপটে ধরে তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

রাজন আরও জানান, দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতেই রাজধানীর কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোথাও তাকে ভর্তি না রাখলে শেষে ধানমন্ডির ইউনিক হেলথ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্হায় সকাল ৬টার দিকে তিনি মারা যান।

তার মৃত্যু  বিষয়ে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ পারভেজ জানান, টাকা লেনদেনকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হয় নাসির। সকালে চিকিৎসাধীন অবস্হায় ধানমন্ডির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় খুকি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ ২৪.কম/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী