33 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি

পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি


বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্বকাপের ফাইনালের সেই বেদনাদায়ক রাতের পর অবশেষে দেখা মিললো লিওনেল মেসির। কোটি ভক্তের হৃদয় ভেঙে দেওয়া পরাজয়ের পর সব আলো থেকে নিজেকে দূরে রেখেছিলেন লিওনেল মেসি। কিন্তু এবার নিজের শহর রোজারিওতে হঠাৎ উপস্থিত হয়ে আবারও আবেগে ভাসালেন সমর্থকদের।

শনিবার (২৫ জুলাই) নিজের শহর রোজারিওর কাছের আরোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমেরা সি লিগের ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচটি ছিল তার পরিবারের পরিচালিত ক্লাব লিওনেস এফসি এবং সেন্ট্রাল কর্দোবার মধ্যে।

কালো হুডি পরে খেলা শুরুর পর স্টেডিয়ামে পৌঁছান মেসি , যাতে খুব বেশি সবার নজরে না পড়েন। কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে চিনতে সমর্থকদের এক মুহূর্তও লাগেনি। কিছুক্ষনের মধ্যেই টেলিভিশন ক্যামেরা ও দর্শকদের মোবাইল ফোনে ধরা পড়ে গোলপোস্টের পেছনের একটি বারান্দায় বসে খেলা উপভোগ করা মেসির দৃশ্য।

৩৯ বছর বয়সী লিওনেল মেসি হাসিমুখে হাত নেড়ে উপস্থিত সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। শিশুসহ হাজারো দর্শক তার নাম ধরে স্লোগান দিতে থাকে। পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে।

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনা দল যখন বুয়েন্স আয়ার্সে ফিরে হাজারো সমর্থকের সংবর্ধনা গ্রহণ করে, মেসি তখন সরাসরি রোজারিওতে চলে যান পরিবারের সঙ্গে সময় কাটাতে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গেই ছুটি উপভোগ করছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ