29 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির


বিএনএ, বিশ্বডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সংঘাতে মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হামলায় আরও বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন।

তবে এসব দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরান শনিবার দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে এমন সাফল্য পায় ইরান। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রি. জে. হোসেইন মোহেব্বি বলেন, গত ৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এসব হামলা চালানো হয়।

তিনি দাবি করেন, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে ছিল ১৭টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, যার মধ্যে আটটি ছিল ‘একেবারে নতুন’; একটি এফ-১৫ যুদ্ধবিমান; একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান; একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান; এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ