29 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রিমান্ড শেষে কারাগারে নুর

রিমান্ড শেষে কারাগারে নুর


বিএনএ, ঢাকা : সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফরোয়ার্ডিং প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, রিমান্ডে নুর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনও করেন ডিবির পরিদর্শক।

তবে, আসামিপক্ষের আইনজীবী এই ঘটনার সঙ্গে তার মক্কেল জড়িত নয় বলে তার পক্ষে জামিন আবেদন জমা দেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে নুরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।

পুলিশ গ্রেপ্তার করার পর গত ২১ জুলাই ঢাকার আরেকটি আদালত নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!