31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৬ জুন) বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল করিম বলেন, আজ সকালে বাকলাই এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে না পারলেও তার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, সকালে থানচি উপজেলার সিমলাপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী