21 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ভোগান্তিতে সাধারণ মানুষ


বিএনএ, ঢাকা: রাজধানীতে সকাল থেকে হঠাৎ মুষলধারে বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।অফিস ও স্কুল কলেজগামী শির্ক্ষাথী এ বিড়ম্বনার শিকার হয়েছে। রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষরাও চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। বংশাল, মগবাজার, মৌচাক, ওয়ারলেস এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। ঈদের ছুটির পর স্কুলকলেজ খোলার প্রথম দিনই শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

ব্যাংকের কর্মী মোবাশ্বের জানান, সকালে বৃষ্টির কারণে যানবাহন পেতে বেশ কষ্ট হয়েছে। রাস্তাতেও যানজট দেখা দেয়। শেয়ারিং তথা মোটরসাইকেল চালক ও আরোহীরাও ভোগান্তিতে পড়েছেন।বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি ভাড়াও বেশি দিতে হচ্ছে।

মগবাজারের এক রিকশাচালক জানান, সকাল থেকে বৃষ্টি। তবুও পেটের দায়ে রোজগারের কথা মাথায় রেখে বের হইছি।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে৷ তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (২৭ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী