21 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢামেকে হাজতির মৃত্যু

ঢামেকে হাজতির মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

বিএনএ, ঢাকা : ঢাকার (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারের সৈয়দ আলম (৫০) নামে  এক হাজতি হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সৈয়দ আলমকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. সুজন জানান, ‌ মঙ্গলবার  রাতের দিকে ওই হাজতি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয় । উন্নত চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানাতে পারেননি কারারক্ষী সুজন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক  মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাজতি সৈয়দ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী