26 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাবার কবর মেরামতে গিয়ে হামলার শিকার আইনজীবী

বাবার কবর মেরামতে গিয়ে হামলার শিকার আইনজীবী


বিএনএ, সাভার: গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। শুক্রবার (২৬ জুন) বিকেলে এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।

অভিযুক্তরা হলেন, আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু (৫৮), দুলাল হোসেন দুলুর স্ত্রী আছিয়া বেগম (৫৫) ও ছেলে নাজমুল হাসান রাজু (২২), মৃত শামছুল আলমের স্ত্রী মরিয়ম বেগম (৬০) ও ছেলে রফিকুল ইসলাম (২৫)। তারা প্রত্যেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কল্পনা আক্তার (৩২) কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে। সে গাজীপুর জর্জ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এ্যাডভোকেট কল্পনা আক্তার বর্তমানে পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। গত শুক্রবার দুপুরে কল্পনা আক্তার তার নিজ গ্রাম বরাব এলাকায় বাবার বাড়িতে যান মৃত বাবার কবর পরিষ্কার ও মেরামত করতে। এসময় কল্পনা আক্তারের উপস্থিতির খবর পেয়ে প্রতিবেশি দুলাল হোসেন দুলু, স্ত্রী আছিয়া বেগম ও তার ছেলে নাজমুল হাসান রাজু সহ ৫-৭ জন একত্রে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কল্পনা আক্তার ও তার মা সখিনা বেগমের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে কল্পনা আক্তারের মাথায় আঘাত পেলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

ভুক্তভোগীর মা সখিনা বেগম (৫০) জানান, আমার স্বামী রেজাউল করিম মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ আমার মেয়েদের দিয়ে গেছে। কিন্তু আমার নিকট আত্মীয়রা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। সেই সূত্র ধরেই আমার মেয়ে কল্পনা ও আমার উপর হামলা চালিয়েছে। এদিকে অভিযোগের বাদী ভুক্তভোগী সখিনা বেগমের দেয়া অভিযোগের বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান সখিনা বেগম।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, মারধরের ঘটনায় দায়ের করা অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!