23 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে করেছেন রাজ-বুবলী!

বিয়ে করেছেন রাজ-বুবলী!


বিএনএ, ডেস্ক : চলতি মাসে গোপনে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী ও নায়ক শরিফুল রাজ। এমনই তথ্য জানাচ্ছে উইকিপিডিয়া। এতে দেখা যায় গেল ১৩ মে বিয়ে করেছেন রাজ-বুবলী। তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন। তবে রাজ বুবলী কেউ এ ব্যাপারে মুখ খোলেনি।

YouTube player

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। পরে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। পরে ২০২২ সালের ২২ জানুয়ারি তাদের আবারও পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল।

তবে রাজ-পরীর সংসার বেশি দিন টেকেনি। দম্পতির কোলজুড়ে পুত্রসন্তান রাজ্য আসলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে ২০২৩ সালের সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।

অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। তবে আলাদা থাকছেন তারা।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। তাদের অভিনয় প্রশংসিত হয়েছে। চারপাশে গুঞ্জন, এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়ে করেও থাকেন, তাহলে সেটা মোটেই অবাক করা বিষয় হবে না। কারণ, এই দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে।

বিএনএ/ শামীমা চৌধুরী শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী