21 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গোপনে বিয়ে রাজ-বুবলীর!

গোপনে বিয়ে রাজ-বুবলীর!

গোপনে বিয়ে রাজ-বুবলীর!

বিএনএ, ঢাকা: চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী গোপনে বিয়ে করেছেন। চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে বলে জানা গেছে। গত ১৩ মে বিয়ে করেছেন রাজ-বুবলী। এ তথ্য জানিয়েছে উইকিপিডিয়া।

তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। বাতাসে গুঞ্জন, এই সিনেমাতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়েও করেন থাকেন, তাহলে তাতে মোটেই অবাক হবার কিছুই নেই কারণ, এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আরো আছে।

এ প্রসঙ্গে জানতে রাজ, বুবলি কাউকেই পাওয়া যায়নি।

পরীমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ। কিছুদিন যাওয়ার পর তাদের কোলজুড়ে পুত্রসন্তান রাজ্যের আগমন ঘটে। অশান্তির অশনি সংকেত রাজ্যের আগমনও স্বাভাবিক করতে পরেনি। ফলে বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।

অন্যদিকে, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। তবে নিজেরাই দূরত্বে থাকছেন তারা।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী