33.1 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » গুচ্ছ ভর্তি: সি ইউনিটের পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি: সি ইউনিটের পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়


বিএনএ, কুবি: দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ মে (শনিবার) অনুষ্ঠিত হবে । এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করবে ৩ হাজার ৩৮৬ জন।

ইতোমধ্যে পরীক্ষা নেওয়ার সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ।

তিনি আরও জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কমিটির দায়িত্বে যারা রয়েছে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব সম্পন্ন করেছে। এছাড়াও পরীক্ষার প্রতিটি কক্ষে ঘড়ি নিশ্চিত করার জন্য অনুষদের ডিন এবং বিভাগের প্রধানকে বলা হয়েছে যেন তাদের স্ব স্ব বিভাগের ঘড়ির ব্যবস্থা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও বাহিরের পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারব।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়েছে এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত