29 C
আবহাওয়া
১২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরবাসীর নিকট ন্যায় বিচার পেয়েছি-জায়েদা খাতুন

গাজীপুরবাসীর নিকট ন্যায় বিচার পেয়েছি-জায়েদা খাতুন

গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন

বিএনএ, গাজীপুর  : গাজীপুর সিটি কর্পোরেশনের(গাসিক) নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আমি এবং আমার ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে সিটি করপোরেশনের কর্মকান্ড পরিচালনা করতে চাই। আমার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রতি অনুযায়ী গাজীপুরকে একটি আধুনিক, সবুজ ও সুন্দর একটি বাসযোগ্য নগরী গড়তে কাজ করে যেতে চাই।

শুক্রবার(২৬ মে ২০২৩) ভোরে মহানগরের ছয়দানায় তার নিজ বাসায় সন্তানের মুখে বিজয়ের কথা শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন এসব কথা বলেন।

জায়েদা খাতুন বলেন,  এ নির্বাচন মিথ্যা, ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে ছিল একটি প্রতিবাদ। আমি আমার গাজীপুরবাসীর নিকট ন্যায় বিচার পেয়েছি। আমার ছেলের বিরুদ্ধে যে অন্যায়, অবিচার ও অত্যাচার হয়েছে গাজীপুরের সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে।

এসময় নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন এর পুত্র সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার কর্মী-সমর্থদের কারো প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি অ্যাড. আজমত উল্লা খানকে বড় ভাই হিসেবে তার সব ভুলভ্রান্তি ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী