18 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামির জামিন আদেশ প্রত্যাহার

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামির জামিন আদেশ প্রত্যাহার


বিএনএ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি ১০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে দেওয়া জামিনাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।বুধবার (২৫ মে) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর এ তথ্য নিশ্চিত করেছেন।

একইসঙ্গে তার জামিন হওয়ার বিষয়টি অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অবহিত না করায় দায়িত্বরত দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, ঈদের ছুটির আগে আদালতের শেষ কর্মদিবসে গত ২৮ এপ্রিল গোপনে হাবিবুল ইসলাম হাবিবের জামিন করানো হয়। তবে সে জামিনের বিষয়ে পরবর্তী সময়ে আর অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অবহিত করা হয়নি। পরে গত ২৪ মে জামিনের বিষয়টি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নজরে আসে। এরপর বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয়।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেদিন সড়কযোগে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসময় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এমনকি বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী