28.4 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইয়াবাসহ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ইয়াবাসহ মো. ইয়াছিন (৩৮) নামে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) গভীর রাতে নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন চট্টগ্রাম নগরীর বেপারীপাড়ার তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদকের মামলা রয়েছে।

বুধবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ইয়াছিন বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ। এই মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক রয়েছেন। অধ্যক্ষ হওয়ায় এলাকায় তার পরিচিতি ভালো এবং ঝুঁকিও কম। তাই তিনি এই পরিচয়ের আড়ালে ইয়াবা বিক্রি করেন। ২০১১ সালে ইয়াবা বিক্রি করতে গিয়ে একবার গ্রেপ্তার হন। তখন দেড় মাস জেলও খাটেন। গতকাল (মঙ্গলবার) রাতে অন্য আরেকটি জিডি মূলে আগ্রাবাদ সিডিএ বলির পাড়াস্থ ২নং গলির মাহবুবুল আলমের ভাড়া ঘরের তার বাসায় অভিযান চালালে খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মহসীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন জানান, তিনি নিজেও ইয়াবাসেবি। যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তিনি ইয়াবা সেবন করে থাকেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, কুমিল্লার দেবিদ্বার থানায়ও ইয়াছিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। এক সিএনজি অটোরিকশা চালকের ১৯ বছর বয়সী মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু