20 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের পতেঙ্গা থানার খালপাড় এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তানজিনা বেগম (২৩) নেত্রকোণা জেলার বাসিন্দা। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। তাকে খুঁজছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন ওই নারী।

পুলিশ জানায়, পতেঙ্গার খালপাড় এলাকার একটি ভবনের নিচ তলায় স্বামী ও দুই ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন তানজিনা। তারা সবাই পোশাক কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার রাতে এক ভাই বাসায় ফিরে দেখেন দরজায় তালা মারা। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে বাসায় ঢুকেন। বাসায় রক্তাক্ত অবস্থায় তানজিনাকে পড়ে থাকতে দেখেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। মরদেহ উদ্ধার করি। তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তাকে আসামি করে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।

বিএনএনিউজ/নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী