29 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ঝিনাইদহে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ফজলুর রহমান

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাবেক ইউপি মেম্বার নিহত ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমান শাহ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি নিস্পত্তির জন্য মঙ্গলবার দুপুরে বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যান বড় ভাই ফজলুর রহমান। সেখানে দুই ভাইয়ের কথাকাটাকা হয়। এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ ফজলুর রহমান। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই ফজলুর রহমানের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারনে এই হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ছোট ভাই হাফিজকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

বিএনএনিউজ/আতিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী