23 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কারাদণ্ড বাড়ল পাপুলের

কারাদণ্ড বাড়ল পাপুলের

কারাদণ্ড বাড়ল পাপুলের

বিএনএ, বিশ্বডেস্ক : কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড তিন বছর বেড়েছে। আগের চার বছরের সাজাসহ এ নিয়ে মোট সাত বছরের কারাদণ্ড পেলেন তিনি। সোমবার কুয়েতের একটি আপিল আদালত তার কারাদণ্ডাদেশ তিন বছর বাড়ানোর পাশাপাশি ২০ লাখ দিনার অর্থদণ্ড করেন। সোমবার কুয়েতি গণমাধ্যম আল-কাবাসে এই খবর প্রকাশ হয়েছে।

খবরে বলা হয়েছে, পাপুল ছাড়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট আন্ডার-সেক্রেটারি মেজর জেনার মাজন আল-জাররাহ ও সাবেক সংসদ সদস্য প্রার্থী সালাহ খোরশিদের কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয়েছে।

তবে রায়ে কুয়েতের সংসদ সদস্য সাদুন হামমাদকে খালাস দিয়েছেন আপিল আদালত।
মারাফি কুয়েতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পাপুলকে কুয়েতের ফৌজদারি তদন্ত বিভাগ গ্রেফতারের প্রায় আট মাস পর গত ২৮ জানুয়ারি তার চার বছরের কারাদণ্ড দেন দেশটির ফৌজদারি আদালত।

তার বিরুদ্ধে মানবপাচার, অর্থ পাচার এবং কুয়েতের কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দিয়ে বাংলাদেশী কর্মী নিয়োগ এবং তার সংস্থাকে কাজ পাইয়ে দেওয়াসহ শ্রম ও রেসিডেন্স আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

গত বছরের জুনে কুয়েতের আদালতের আদেশে শহিদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সে সময় তার বিরুদ্ধে অবৈধ ভিসার ব্যবসা ও ঘুষ লেনদেনের অভিযোগ আনে সে দেশের গোয়েন্দা সংস্থা। আদালতে দেয়া প্রতিবেদনে তারা জানায়, পাপুল ও কুয়েতের একটি চক্র ২০ হাজার বাংলাদেশিকে কুয়েতে পাচার করে এক হাজার ৪০০ কোটি টাকা হাতিয়ে নেয়।

ছয় মাসের শুনানির পর শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার বছরের জেল ও ৫৩ কোটি টাকা জরিমানা করে দেশটির আদালত।

কারাদণ্ডের পর বাংলাদেশের জাতীয় সংসদ তার সদস্যপদ বাতিল করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা