31 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মোটরসাইকেলের দ্রুত গতি কেড়ে নিল যুবকের প্রাণ

মোটরসাইকেলের দ্রুত গতি কেড়ে নিল যুবকের প্রাণ

মোটরসাইকেলের দ্রুত গতি কেড়ে নিল যুবকের প্রাণ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের সর্তারঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পার্থ দাশ (২৫)। তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের নিতাই দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, পার্থ দাশ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। সর্তাঘাট এলাকায় পৌঁছালে সড়কের পাশে পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে বাইক আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।

স্থানীয় লোকজন আহত যুবককে জে কে মেমোরিয়াল হাসাপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার (ওসি) আসাদুজ্জামান বলেন, মুদি দোকানের পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইক আরোহী ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত