31 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

বিএনএ, বান্দরবান: বান্দরবান-কেরানিরহাট সড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সামসু ময়মনসিংহের বাসিন্দা ও নিহত ব্যবসায়ী মো. হোসেন (৫০) বান্দরবানের গোয়ালিয়া খোলা এলাকার মৃত নজির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে চট্টগ্রাম থেকে চিনিবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সামসু নিহত হন। এ ঘটনায় ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন।

অন্যদিকে, একই সড়কে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চা দোকানদার মো. হোসেন মিয়া নিহত হন। আহত হন দুই মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার করে কেরানিরহাটের আশসাফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দু’জনের মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী