25 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন পর্যবেক্ষণে নিষেধাজ্ঞা নেই: তথ্যমন্ত্রী

নির্বাচন পর্যবেক্ষণে নিষেধাজ্ঞা নেই: তথ্যমন্ত্রী

নির্বাচন পর্যবেক্ষণে নিষেধাজ্ঞা নেই

বিএনএ: নির্বাচন পর্যবেক্ষণে কোনো নিষেধাজ্ঞা নেই। ইলেকশন মনিটরিং ফোরামসহ আন্তর্জাতিক যে কোনো সংস্থা চাইলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে মিন্টো রোডে ইলেকশন মনিটরিং ফোরামের সাথে সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তারপরও আশা করি তারা নির্বাচনে আসবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দলটি সহায়তা করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের আইন অনুযায়ী খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিএনপিসহ সব দলের অংশগ্রহণের একটি নির্বাচন চায় সরকার। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং মানুষের বিপুল অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন দেখতে চাই। সকল সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও ঠিক সেভাবেই হবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী