29 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে গৃহহীন ১ লাখ ৬০ হাজার মানুষ : জাতিসংঘ

ইউক্রেনে গৃহহীন ১ লাখ ৬০ হাজার মানুষ : জাতিসংঘ

ইউক্রেনে গৃহহীন ১ লাখ ৬০ হাজার মানুষ : জাতিসংঘ

বিএনএ,  বিশ্বডেস্ক : রাশিয়ার আক্রমণের পর থেকে দুদিনে ইউক্রেনে অন্তত ১ লাখ ৬০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার  প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

ইউএনএইচসিআরের ইউক্রেন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম আলজাজিরাকে বলেছেন, ঠিক কত জন গৃহহীন হয়েছেন তা বের করা খুবই কঠিন। আমাদের ধারণা, অন্তত এক লাখ ৬০ হাজার মানুষ এরই মধ্যে গৃহহীন হয়ে পড়েছে। চরম মানবিক বিপর্যয় দেখা দিতে যাচ্ছে।’

‘এটি চরম মানবিক সংকটের শুরু মাত্র। ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্ব থেকে বহু মানুষ ট্রেনে বাসে এবং পায়ে হেঁটে দেশটির মধ্যাঞ্চল এবং পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে।’- বলেন ক্যারোলিনা লিন্ডহোম।

এ পর্যন্ত ইউক্রেন থেকে ১ লাখ ১৫ হাজার মানুষ পোল্যান্ডে ঢুকেছে বলে জানিয়েছেন পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী পল জফেরন্যাকার।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী